শিরোনাম
শেহবাজ শরিফ
পাকিস্তানের উদ্যোগ পুরো মুসলিম বিশ্বের জন্য গৌরবের
আন্তর্জাতিক ডেস্ক
- সর্বশেষ আপডেট ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 45
পাকিস্তান যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা আয়োজন করাকে ‘সমগ্র মুসলিম বিশ্বের জন্য গর্বের মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইরান যুদ্ধ নিরসনে এ আলোচনার আয়োজন করেছে পাকিস্তান।
তিনি বলেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার আয়োজন করা “শুধু পাকিস্তানের জন্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্যই একটি গর্বের মুহূর্ত”।
দেশের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যেসব পক্ষ আগে যুদ্ধ পরিস্থিতিতে একে অপরের মুখোমুখি ছিল, তারা এখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সম্মত হয়েছে।
তিনি আরও বলেন, এই ধরনের কূটনৈতিক উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। খবর-আল জাজিরা
Tag :
গৌরব পাকিস্তান মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ




































