ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবী শিশু ধর্ষণ-হত্যা মামলায় রায়ে মহিলা পরিষদের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 13

বাংলাদেশ মহিলা পরিষদ

রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল দুই আসামিকে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের ঘটনায় সাময়িক স্বস্তি প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার (৭ জুন) বেলা ১১ টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার রায় ঘোষণা করেছে।

রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেছেন। পাশাপাশি আসামি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বিজ্ঞ বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ মহিলা পরিষদের আইনজীবীগণ পর্যবেক্ষক হিসেবে এ মামলার শুনানি-বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

সারাদেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার ঘটনার যে হাজার হাজার মামলা বিচারাধীন রয়েছে, এসব মামলার দ্রুত বিচার-নিষ্পত্তির বিষয়ে রাষ্ট্র ও সরকারের পক্ষ হতে বিশেষ উদ্যোগ গ্রহণের মাধ্যমে পূর্ণ স্বস্তির ব্যবস্থা নেয়া হবে বলে বাংলাদেশ মহিলা পরিষদ প্রত্যাশা করে। পাশাপাশি ধর্ষণের পরে হত্যার মামলাসমূহের রায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের স্পেশাল ডেথ রেফারেন্স বেঞ্চ এর মাধ্যমে দ্রুত নিষ্পত্তির দাবি জানাচ্ছে।

নারী ও শিশু নর্যিাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনার মামলার দ্রুত বিচার-নিষ্পত্তির ৯০ দিনের যে আইনি বিধান রয়েছে, তেমনিভাবে উচ্চ আদালতেও এ সকল মামলার শুনানি, আপিলের দ্রুত নিস্পত্তিরও সময় নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পল্লবী শিশু ধর্ষণ-হত্যা মামলায় রায়ে মহিলা পরিষদের স্বস্তি

সর্বশেষ আপডেট ০৮:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬