ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে ভিলা ফ্রানকাশিরা কমিউনিটির ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 169

পর্তুগালে ভিলা ফ্রানকাশিরা কমিউনিটির ইফতার। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

পর্তুগাল-এ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ভিলা ফ্রানকাশিরা কমিউনিটির উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশ-এর সভাপতি রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মাছুম আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন এবং সভাপতিত্ব করেন মো. মোজাম্মেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ইরফান, কোষাধ্যক্ষ মো. সাহারুলসহ কমিউনিটির অন্যান্য সদস্যরা।

ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পর্তুগালে ভিলা ফ্রানকাশিরা কমিউনিটির ইফতার ও দোয়া মাহফিল

সর্বশেষ আপডেট ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬