ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান

গিয়াস রনি, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 109

নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষে কূপটির মজুত ও উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

বাপেক্স সূত্র জানায়, গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপটিতে আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। পরীক্ষা শেষে কূপটিতে মোট কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ কত, তা নিশ্চিত হওয়া যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান

সর্বশেষ আপডেট ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬