ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে এক শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 276

নোয়াখালীতে এক শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে জেলা প্রশাসনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। মাহমুদ রিয়াদ নামের ওই শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে আন্দোলনকারিরা।

তারা রোববার দুপুরে ক্লাস বর্জন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভটি প্রায় একঘণ্টা ধরে চলে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মাহমুদ রিয়াদ দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা নিয়ে কোচিং বাণিজ্য চালাচ্ছেন, শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করছেন এবং ভর্তি ও বিভিন্ন ফি’র নামে অতিরিক্ত টাকা আদায় করছেন।

তারা বলেন, মাহমুদ রিয়াদ ২০১২ সালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং এরপর থেকে চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন। কোচিং না করলে শিক্ষার্থীদের পরীক্ষায় অকৃতকার্য করে দেন। এছাড়া সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের পিয়নদের সঙ্গে কারণে-অকারণে খারাপ আচরণ করার অভিযোগও উঠেছে।

দীর্ঘদিন ধরে চলা এসব অভিযোগের বিরুদ্ধে কথা বলার ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা হেনস্তার শিকার হয়েছেন। এর পূর্বে গত মঙ্গলবারও (২ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা একই কারণে বিক্ষোভ করেছিলেন। তবুও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পুনরায় আন্দোলন করতে বাধ্য হয়েছেন তারা।

নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলেন, “আমি একটি মিটিংয়ে আছি। পরে এ বিষয়ে কথা বলব।”

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালীতে এক শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা

সর্বশেষ আপডেট ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫