শিরোনাম
নেত্রকোণায় মেডিকেল টেকনোলজিস্টদের শাটডাউন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
- সর্বশেষ আপডেট ০৪:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 85
দশম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পরিচালিত হয়।
সকালে নেত্রকোণা সদর হাসপাতালের সামনে কর্মসূচিতে অংশ নেন সংশ্লিষ্ট পেশাজীবীরা। বিক্ষোভ ও সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ জহিরুল ইসলাম তালুকদার, আসাদুজ্জামান আসাদ, মোজাম্মেল মিয়াসহ অন্যান্য নেতারা।
বক্তারা জানান, দীর্ঘ ৩১ বছর ধরে দশম গ্রেডে বেতনের ন্যায্য দাবি জানিয়ে আসলেও তা এখনো বাস্তবে রূপ পায়নি। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষাসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।
Tag :


































