ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
  • সর্বশেষ আপডেট ০৬:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 294

নেত্রকোনায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আছর নেত্রকোনা পৌরসভার আরামবাগ এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আরামবাগ মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল আয়োজনের ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জেলা যুবদলের সাবেক সদস্য শওকত জাহিদ খান সজীব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুবদল নেতা আরিফ, আরমান ও সনি খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোনায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সর্বশেষ আপডেট ০৬:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬