নারী নেতৃত্ব শক্তিশালী করতে নতুন অংশীদারিত্ব শুরু

- সর্বশেষ আপডেট ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 206
সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বরকে জোরালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারী অধিকারভিত্তিক সংগঠনগুলো। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং নারী অধিকারভিত্তিক মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং এ কথা বলেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নবায়িত প্রকল্প ‘রিনিউড ওমেনস ভয়েস এন্ড লিডারশিপ (আরডব্লিউভিএল) এর আওতায় বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি ) এমজেএফ ২২টি নারী সংগঠনের-এর সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং বলেন, নারীর নেতৃত্ব ও অন্তর্ভুক্তি আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত যে ‘রিনিউড ওমেনস ভয়েস এন্ড লিডারশিপ (আরডব্লিউভিএল) প্রকল্পের মাধ্যমে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এবং তৃনমূলের ২২ টি নারী নেতৃত্বাধীন সংগঠনের সঙ্গে নারীর ক্ষমতায়ন বিষয়ক এই উদ্যোগ এ অংশীদার হতে পেরেছি। তাদের কাজ নির্ধারিত সম্প্রদায়ের জনগোষ্ঠীর আত্ম-উন্নয়ন প্রচেষ্টাকে শক্তিশালী করছে । দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষদেরসহ সকলের কণ্ঠস্বরকে জোরালো করছে। এই অসাধারণ নেত্রীদের তৃণমূল পর্যায়ের প্রচেষ্টাকে সমর্থন করতে পেরে কানাডা সম্মানিত, যারা আমাদের উভয় দেশের জনগণের জন্য একটি আরও গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার পথে নেতৃত্ব দিচ্ছেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম তাঁর স্বাগত বক্তব্যে ‘ওমেনস ভয়েস এন্ড লিডারশিপ (আরডব্লিউভিএল) প্রকল্পটি পুনরায় শুরু করায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে তৃণমূলের সংগঠনগুলোকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। এই চুক্তি আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও সুসংহত করবে।”
বক্তারা বলেন, প্রথম ওমেনস ভয়েস এন্ড লিডারশিপ প্রকল্পের সাফল্যের ভিত্তিতে নবায়িত উদ্যোগটি আরও বিস্তৃত পরিসরে কাজ করবে। এর লক্ষ্য হলো নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোকে শক্তিশালী করা, নারী নেতৃত্বাধীন ও প্রান্তিক সম্প্রদায়ের সংগঠনগুলোর জাতীয় আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারীর নেতৃত্ব ও জেন্ডার সমতা `অগ্রগতিতে যৌথভাবে কাজ করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন নারী অধিকারভিত্তিক সংগঠনের প্রতিনিধি, উপস্থিত ছিলেন। সবাই নারীর অধিকার আন্দোলনকে চলমান রাখার জন্য এই অংশীদারিত্বকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে আলোচকরা উল্লেখ করেন যে, নারীর অধিকার ও নেতৃত্বকে এগিয়ে নিতে সরকার, এনজিও এবং তৃণমূল সংগঠনগুলোর মধ্যে সমন্বয় অপরিহার্য।‘রিনিউড ওমেনস ভয়েস এন্ড লিডারশিপ (আরডব্লিউভিএল) প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে এই সমন্বয়কে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।





































