ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর-৩ আসনে ধানের শীষের প্রচারনা সভা

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৪:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 63

নরসিংদীর-৩ আসনে ধানের শীষের প্রচারনা সভা। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নরসিংদী-৩ (শিবপুর) আসনের পুটিয়া বাজার সংলগ্ন এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত পুটিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকগুলো ধীরে ধীরে বিশাল জনসভায় রূপ নেয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী। তিনি বলেন, আজ থেকে ৯৮ বছর আগে পুটিয়া ইউনিয়ন থেকে মাওলানা আঃ আজিজ সাহেব এমপি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ বিরতির পর তিনি নিজেকে পুটিয়ার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের দ্বারে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন।

মনজুর এলাহী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত হলে রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ সব উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়েই বাস্তবায়ন করবেন। তিনি শিবপুর উপজেলাকে বেকারত্ব, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, পুটিয়া ও আয়ুবপুর ইউনিয়নে তার কোনো দলীয় বিভাজন নেই। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত—যে দলই করুক না কেন, সবাই তার আপনজন। তিনি ধনী-গরিব, সাদা-কালোর কোনো ভেদাভেদ করেন না বলেও উল্লেখ করেন। নিজেকে জনগণের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় মো. বাদল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, আলহাজ্ব খোরশেদ আলম সরকার, ডা. বাচ্চু মোল্লা ও জহিরুল হক শাহীন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কামরুল ইসলাম।

এ ছাড়া মুক্তিযোদ্ধা নুরুল আমিন মোরতুজ মোল্লা, ফাইজুল সরকার খন্দকার, এমদাদুল হক, মো. বাদল মিয়া, মোসাম্মৎ সাহানাজ বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং চাকরিজীবীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বিকেলে ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহীর বিজয় কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে কয়েক হাজার আলেম-ওলামার অংশগ্রহণে এক বিশাল মিছিল বের করা হয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীর-৩ আসনে ধানের শীষের প্রচারনা সভা

সর্বশেষ আপডেট ০৪:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬