ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গণশিক্ষা উপদেষ্টা

নতুন বছরে শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যবই

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 244

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে। তিনি বলেন, এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনামূল্যের বই ছাপিয়েছে সরকার। উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন পাঠ্যবই।

বৃহস্পতিবার (জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এমনটাই জানান।

গণশিক্ষা উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো-এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনামূল্যের বই ছাপিয়েছে সরকার।

প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের ৬০ শতাংশ বই মাঠ পর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণ উৎসবের অনানুষ্ঠানিকভাব শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে, যোগ করেন তিনি।

২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণে জন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণশিক্ষা উপদেষ্টা

নতুন বছরে শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যবই

সর্বশেষ আপডেট ০১:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬