শিরোনাম
বললেন চিফ হুইপ
ধর্মের লেবাসধারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১২:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 10
ধর্মের লেবাস ধরে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি বলেছেন, ‘তারা ছোটখাটো বিষয়কে অনেক বড় করে সামনে নিয়ে আসে। তাদের অনেকে রয়েছেন গুপ্ত বাহিনী, অনেকে বট বাহীনি।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘সংবিধান সংশোধনে বিসমিল্লাহ ফিরে আসবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে গেলেও চেষ্টা করছে আইনশৃঙ্খলা দুর্বল করতে। সরকার কঠোর, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার জন্য যেকোন কঠোর ব্যবস্থা নিবে সরকার।’




























