ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের নামে বিভেদের সুযোগ নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 11

বাংলাদেশে ধর্মের নামে কোনো বিভাজন বা অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই ভূখণ্ডে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। তাই ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, “আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের নাগরিক, এ দেশেরই সন্তান।”

মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। সেই চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাষ্ট্রে মানুষের পরিচয় হবে নাগরিক হিসেবে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়।

তিনি আরও বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ তৈরি করে দেশের সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান বাংলাদেশে নেই বলেও মন্তব্য করেন তিনি।

সরকার দায়িত্ব নেওয়ার পর সব ধর্মীয় সম্প্রদায়ের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্গাপূজা, রথযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।

সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের দাবি ও সমস্যাগুলো সংগঠিতভাবে সরকারের কাছে তুলে ধরতে হবে। আলোচনা ও সংলাপের মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোর সমাধানে সরকার কাজ করবে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধর্মের নামে বিভেদের সুযোগ নেই: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৭:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬