শিরোনাম
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০২:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 206
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।




























