ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 145

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

কামরুল ইসলাম জানান, বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে উড্ডয়ন করে। চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি আবুধাবীর উদ্দেশ্যে যাত্রা করে। একই উড়োজাহাজ আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয়। ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৪৯ এবং আবুধাবী-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৫০।

আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস, ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে ফিরলেন আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ১০:২০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬