ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে টিকার ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 108

দেশে টিকার কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১১তম দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি নির্ধারিত সময়ের ১৪ দিন আগে শুরু করা হচ্ছে। তাই ৩ মে’র পরিবর্তে ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কর্মসূচি শুরু হবে।

রুমিন ফারহানা সংসদে হামে শিশু মৃত্যুর হার বৃদ্ধি এবং কেন্দ্রীয় গোদামে ১০টি অত্যাবশ্যকীয় টিকার মজুত শূন্য হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বিসিজি, পেন্টা, পিসিভি ও এমআরসহ ছয়টি টিকার মজুত এখন শূন্য এবং বাকি দুটি দিয়ে জুন পর্যন্ত কার্যক্রম চালানো সম্ভব।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শূন্য মজুত থেকে আমরা কাজ শুরু করেছি। বিগত সরকারের সময় টিকা সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ও ক্রয় প্রক্রিয়ায় ব্যর্থতার কারণে এই ঘাটতি হয়েছিল।

তবে আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি।” তিনি জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অব্যবহৃত ৬০৪ কোটি টাকা হাম-রুবেলাসহ জরুরি ভ্যাকসিন কেনার জন্য পুনর্বিন্যাস করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার টিকা ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে ২০০ কোটি টাকার টিকা দেশে এসেছে। সংরক্ষণের সুবিধার্থে এখন সিঙ্গেল ডোজের পরিবর্তে ১০ ডোজের মাল্টিডোজ ভায়ালে টিকা সরবরাহ করা হবে।

রুমিন ফারহানার দেওয়া মৃত্যুর পরিসংখ্যান নিয়ে মন্ত্রী বলেন, “ভুল তথ্য দিয়ে জাতিকে আতঙ্কিত করা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ সমীক্ষা অনুযায়ী হামে মারা গেছে ৪১ জন। সংক্রমণের হটস্পট ঢাকা নয়, বরং বরগুনা, বরিশাল, কক্সবাজার ও নেত্রকোনা।” এসব এলাকায় জরুরি ভিত্তিতে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা পাঠানো হয়েছে।

টিকা সংকটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার জবাবে মন্ত্রী বলেন, “গ্যাবির মাধ্যমে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা এসেছে। ভ্যাকসিনের মজুত এখন স্থিতিশীল। বিগত সরকারের লুটপাটের কারণে কোল্ড চেইন ব্যবস্থা নষ্ট হয়েছিল, যা আমরা দ্রুত পুনর্গঠন করছি।”

অধিবেশনের শুরুতে রুমিন ফারহানা পোর্টার ও স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতন এবং মাঠ পর্যায়ের জনবল সংকট তুলে ধরলে মন্ত্রী জানান, ৫ দিন আগেই পোর্টারদের বেতন দেওয়া শুরু হয়েছে। সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের পদমর্যাদা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে টিকার ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬