ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জ্বালানি সংকট নেই, মজুত চাহিদার চেয়ে বেশি: জ্বালানি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 132

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে কোনো জ্বালানি ঘাটতি নেই। তিনি জানান, সরকারের প্রস্তুতি এবং মজুত চাহিদার চেয়ে অনেক বেশি।

জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, বাজারে অযথা আতঙ্কের কারণে অতিরিক্ত ক্রয় ও মজুত হচ্ছে, যা কৃত্রিম চাপ সৃষ্টি করছে।

তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি খাতের সঙ্গে অর্থনীতি, দৈনন্দিন জীবন ও উৎপাদন ব্যবস্থা সরাসরি জড়িত। তাই জনগণের মধ্যে বিভ্রান্তি দূর করতে এবং সরবরাহ পরিস্থিতি স্পষ্ট করতে এই বিবৃতি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংঘাত ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সঠিক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের জ্বালানির সরবরাহ গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে।

মন্ত্রী পরিসংখ্যান তুলে ধরেন: সরকার নেওয়া দিন (১৭ ফেব্রুয়ারি) ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার মেট্রিক টন, এখন ২ লাখ ১৮ হাজার। চলতি ৪১ দিনে ৪ লাখ ৮২ হাজার মেট্রিক টন বিক্রি হলেও মজুত বৃদ্ধি প্রমাণ করে, সরকার আগাম প্রস্তুতি রেখেছে।

পরিবহন, কৃষি ও শিল্প সচল রাখতে ডিজেল, অকটেন ও পেট্রোলের মজুত আরও বাড়ানো হয়েছে। গত বছরের মার্চের চাহিদা অনুযায়ী ১০–২৫ শতাংশ অতিরিক্ত সরবরাহ করা হলেও, বাস্তব চাহিদা ততটা বৃদ্ধি পায়নি।

মন্ত্রী জানান, চলতি বছরের ১–২৯ মার্চ অকটেন বিক্রি হয়েছে ২৮,৯৩৯ মেট্রিক টন, যা দৈনিক গড়ে প্রায় ১,২৫৮। তেজগাঁওয়ের একটি পাম্পে বিক্রি গত বছরের তুলনায় ৯৬ শতাংশ বেড়েছে।

মোট ব্যবহৃত জ্বালানির ৬৫ শতাংশই ডিজেল। তিনি বলেন, অকটেন ও পেট্রোলের জন্য দীর্ঘ লাইনের কারণ জনসাধারণের অতিরিক্ত সংগ্রহ। এ ধরনের কৃত্রিম সংকট প্রতিরোধে ৩,১৬৮টি অভিযান চালানো হয়েছে, ১৫৩ মামলা, ৭৫ লাখ টাকা জরিমানা ও ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এপ্রিল মাসে ৫০ হাজার টন অকটেন আমদানি এবং দেশীয় উৎস থেকে ৩০ হাজার মেট্রিক টন সরবরাহ নিশ্চিত করা হবে। সরকারের মজুত দুই মাসের চাহিদা পূরণে যথেষ্ট।

মন্ত্রী জানিয়েছেন, মার্চ–জুন প্রান্তিকে ডিজেল ও অকটেনে ১৬,০৪৫ কোটি এবং এলএনজি আমদানিতে ১৫,৭৭০ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে। দেশের পরিবহন, শিক্ষা ও শিল্প সচল রাখতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

সীমান্তে পাচার রোধে সরকার কঠোর। মন্ত্রী বলেন, সাশ্রয়ী ও সচেতন হলে পরিস্থিতি সহজে মোকাবিলা করা সম্ভব। অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়ানো এবং বিদ্যুৎ ব্যবহার সংযত করা এখন সময়ের দাবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে জ্বালানি সংকট নেই, মজুত চাহিদার চেয়ে বেশি: জ্বালানি মন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬