ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের অর্থনীতিতে ‘সমান সুযোগ’ নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 183

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে সব নাগরিককে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং এর সুফল সকলের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, অর্থনীতি এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সব স্তরের মানুষ এতে সক্রিয়ভাবে যুক্ত হতে পারে এবং সামগ্রিক পরিবর্তন আনা সম্ভব হয়।

বুধবার মন্ত্রণালয়ের সভা কক্ষে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “৫ আগস্টের পর জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক নীতি প্রণয়ন করতে হবে। প্রথমে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বল দিকগুলো উন্নত করতে হবে। প্রফেশনালিজম, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা অপরিহার্য।”

তিনি আরও বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তরিত করতে হলে ডিরেগুলেশন ও লিবারালাইজেশন অপরিহার্য। শুধু ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতি নয়, খেলাধুলা, সংস্কৃতি ও ছোট উদ্যোগসহ বিভিন্ন খাতে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

অর্থমন্ত্রী উদাহরণ হিসেবে বলেন, বরিশালের সাধারণ শীতলপাটির কারিগররা যদি প্রশিক্ষণ, ঋণ ও অনলাইন মার্কেটিং সুবিধা পায়, তাহলে তারা নতুন ডিজাইনের পাট ও অন্যান্য পণ্য তৈরি করতে পারবে এবং এর বাজার সম্প্রসারণ সম্ভব।

অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে দেশের অর্থনীতি গড়ে তুলতে হবে এবং এর জন্য সব স্তরের কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশের অর্থনীতিতে ‘সমান সুযোগ’ নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ১১:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬