ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 85

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি এই শুভেচ্ছা প্রকাশ করেন।

বার্তায় তিনি বলেন, রমজান সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষায় সমৃদ্ধ একটি মাস। এ সময় সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ পান।

ড. ইউনূস বলেন, পবিত্র মাহে রমজান ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গঠনের প্রেরণা দেয়।

এই মাসে ইবাদত ও সৎকর্মের সঙ্গে সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে দরিদ্র ও বঞ্চিতদের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়।

তিনি আরও যোগ করেন, “আসুন আমরা রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি। বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও নেক কাজের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন, ক্ষমা ও হেফাজত দিন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছে প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৮:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬