ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে শুরু হচ্ছে রবি বোলার হান্ট

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 314

দেশজুড়ে শুরু হচ্ছে রবি বোলার হান্ট

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পেস ও স্পিন বোলিংয়ের প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ের জন্য গড়ে তুলতে আবারও শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটাররাও অংশ নেওয়ার সুযোগ পাবেন।

‘পারবে তুমিও’ স্লোগানকে সামনে রেখে এবারের আয়োজনের পরিধিও বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা তরুণ পেসার ও স্পিনারদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

রবি ও বিসিবির যৌথভাবে আয়োজিত বোলার হান্টের রয়েছে সফল অতীত। ২০১৬ সালের রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে আসেন এবাদত হোসেন। প্রায় ৪০ হাজার তরুণ পেসারের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ঘণ্টায় ১৩৯ দশমিক ৯ কিলোমিটার গতিতে বল করে দ্রুততম বোলার হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এবাদত।

এর পরের বছর, অর্থাৎ ২০১৭ সালের রবি স্পিনার হান্ট থেকে উঠে আসেন রিশাদ হোসেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার হিসেবে জায়গা করে নেন। বোলার হান্ট থেকে উঠে আসা এই দুই ক্রিকেটারের সাফল্যই নতুন করে প্রতিভা অন্বেষণের উদ্যোগকে উৎসাহিত করেছে।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের রবি বোলার হান্টের বাছাইপর্ব। দেশের আটটি ভেন্যুতে ট্রায়াল অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি ভেন্যু ঢাকায়। অন্য ভেন্যুগুলো হলো সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম। বরিশাল অঞ্চলের ট্রায়াল অনুষ্ঠিত হবে খুলনায়। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন দিনে এসব ভেন্যুতে বাছাই কার্যক্রম চলবে।

পুরুষ ও নারী ক্রিকেটারদের বাছাইয়ের সময় মাঠে উপস্থিত থাকবেন নির্বাচকেরা। বিচারক হিসেবে থাকবেন পাকিস্তান জাতীয় দলের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোরি কলিমোর এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াডের প্রধান কোচ মো. সালাহউদ্দিন। জাতীয় দলের কোচরাও পুরো বাছাই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।

তবে প্রতিভা বাছাইয়ের মধ্যেই শেষ হবে না কার্যক্রম। নির্বাচিত বোলারদের জন্য থাকবে আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার ব্যবস্থা। দীর্ঘমেয়াদে তাদের জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আগ্রহী বোলাররা ‘মাই রবি’ অ্যাপের মাধ্যমে রবি বোলার হান্টে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশজুড়ে শুরু হচ্ছে রবি বোলার হান্ট

সর্বশেষ আপডেট ১২:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬