দাবি ইরানের
দুবাই-কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

- সর্বশেষ আপডেট ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 231
আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) সকালে আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি ‘জটিল হামলা’ চালিয়েছে। এছাড়া আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
এ প্রসঙ্গে আইআরজিসি জানিয়েছে, কুয়েতে মার্কিন সেনাদের আবাসনস্থল আরিফজান-ঘাঁটিতে তারা ১০টি ড্রোনের সাহায্যে নতুন দফায় হামলা চালিয়েছে। প্রতিটি ড্রোনই সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে এই হামলার বিষয়ে কুয়েত সরকার বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অপরদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।
































