ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 172

ছবি সংগৃহীত

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বর্তমান সরকার গঠনের পর কোনো বাংলাদেশি মন্ত্রীর এটিই প্রথম ভারত সফর, ফলে কূটনৈতিক দিক থেকে বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফর শুধু দ্বিপক্ষীয় আলোচনায় সীমাবদ্ধ থাকছে না। দিল্লি হয়ে মরিশাসে যাওয়ার কথা রয়েছে মন্ত্রীর, যেখানে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নেবেন। সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

দিল্লিতে পৌঁছেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হতে পারে বলে আভাস মিলেছে। পাশাপাশি দেশটির আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকের সঙ্গে আলোচনার প্রস্তুতিও চলছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে বৈঠকের বিষয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে।

এই সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে কিছুটা প্রত্যাশা তৈরি হয়েছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন দিকে এগোয়, সেই ইঙ্গিতও হয়তো এই সফর থেকেই কিছুটা স্পষ্ট হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই দিনের সফরে ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬