ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালার দুর্গম পাহাড়ে ৪২ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৭:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 58

দীঘিনালার দুর্গম পাহাড়ে ৪২ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বাড়াতে এক মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে ৪২ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়।

বুধবার (১ অক্টোবর) দীঘিনালা জোনের উদ্যোগে বাবুছড়া, বরাদম ও আলমগীর টিলা আর্মি ক্যাম্পে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় দুর্গম এলাকার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৪২ জন পাহাড়ি শিক্ষার্থী অংশ নেয়।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তুলনামূলক কম। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কম্পিউটার জ্ঞান অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালার দুর্গম পাহাড়ে ৪২ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ

সর্বশেষ আপডেট ০৭:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬