ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বন্যার্ত ৩০০ পরিবারের পাশে ওয়াদুদ ভূঁইয়া

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০১:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 107

দীঘিনালায় বন্যার্ত ৩০০ পরিবারের পাশে ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

ত্রাণ বিতরণের আগে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, গত জুলাই মাসের ভয়াবহ বন্যায় উপজেলার বহু মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, “উপজেলাবাসীর ভালোবাসা ও ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই আপনাদের সুখ-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব। যেকোনো প্রয়োজনে আমাকে জানাবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, রিঙ্কু চাকমা, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় বন্যার্ত ৩০০ পরিবারের পাশে ওয়াদুদ ভূঁইয়া

সর্বশেষ আপডেট ০১:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬