ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য :সুজন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 166

সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামগ্রিকভাবে স্বচ্ছ, কারসাজিমুক্ত ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা ও ফল ঘোষণার বিভিন্ন ধাপে তুলনামূলক স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে।

যদিও কিছু সীমাবদ্ধতা ও অভিযোগ রয়েছে, তবু সামগ্রিকভাবে নির্বাচনটি গ্রহণযোগ্যতার একটি ভিত্তি তৈরি করেছে বলে তারা মনে করেন। তবে পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য আরও বিশদ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।

সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় কমিটির সদস্য একরাম হোসেন লিখিত বক্তব্যে জানান, নির্বাচন তুলনামূলক শান্তিপূর্ণ হওয়া ইতিবাচক দিক।

বিজয়ী দলের নেতাদের সঙ্গে পরাজিত পক্ষের সৌজন্য সাক্ষাৎ এবং অভিনন্দন বিনিময় নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিলেও পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ নিয়ে বিরোধ দেখা দেয়।

বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শপথ বর্জন নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার জন্ম দিয়েছে। দ্রুত এ অচলাবস্থা কাটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ভোটগণনা ও ফলাফল ঘোষণার বিষয়ে একরাম হোসেন বলেন, ধাপে ধাপে ফল প্রকাশ করা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে গণনা বিলম্বিত হয়েছে।

কোথাও কোথাও কেন্দ্রভিত্তিক ফলাফলে সংশোধন, এজেন্টদের আগাম স্বাক্ষর নেওয়া কিংবা স্বাক্ষরবিহীন প্রতিবেদন পাঠানোর মতো অনিয়মের অভিযোগ উঠেছে।

এ প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৩০টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে। এসব ঘটনার কারণে কাঙ্ক্ষিত মানের স্বচ্ছতা পুরোপুরি নিশ্চিত হয়েছে কি না—সে প্রশ্ন থেকে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে এবং অধিকাংশ দল ফল মেনে নিয়েছে।

তবে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আগে দেওয়া সুজনের সুপারিশ আইনে অন্তর্ভুক্ত হলে বিতর্ক এড়ানো যেত। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জনগণ মত দিয়েছে।

কিন্তু শপথ ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক জটিলতা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে, যদিও ক্ষমতাসীন দল জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদ নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য :সুজন

সর্বশেষ আপডেট ০৫:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬