ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল না পেয়ে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সর্বশেষ আপডেট ১২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 198

জামালপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। পরে জেলা প্রশাসন এসে দোকান মালিককে জরিমানা করে মজুত থাকা তেল বিক্রি করে দেয়।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ তেলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে এই প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন শতাধিক বাইকার। তবে দীর্ঘ সময় পার হলেও দোকান বন্ধ থাকায় তেল সরবরাহ বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকে এবং সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট ও ভোগান্তি। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ সেই দোকানে পরিদর্শনে গেলে কিছু পরিমাণ তেল পান এবং তা দ্রুত বিতরণের নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করি। দোকান তল্লাশি করে কিছু তেল পাওয়া গেছে। গ্রাহক বেশি থাকায় দোকান মালিক আতঙ্কে তেল বিক্রি বন্ধ রেখেছিলেন। বর্তমানে মজুত থাকা তেল গ্রাহকদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেল না পেয়ে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট ১২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬