ঢাকা-৯: শীর্ষ দুই কেন্দ্রে ধানের শীষের বড় জয়, তৃতীয় স্থানে তাসনিম জারা

- সর্বশেষ আপডেট ০৭:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 145
প্রাথমিক নির্বাচনি ফলাফলে ঢাকা-৯ আসনের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের জাবেদ মিয়া, আর তাসনিম জারা ফুটবল প্রতীকে তৃতীয় অবস্থানে রয়েছেন।
মহানগর আইডিয়াল স্কুল কেন্দ্রে ১ হাজার ৪৩ ভোটের মধ্যে হাবিব পেয়েছেন ৫৯৬ ভোট। জাবেদ মিয়া পেয়েছেন ২৬১ ভোট, তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট। খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রে হাবিব ৪৫৫ ভোটে শীর্ষে, শাপলা ১৯২ এবং ফুটবল প্রতীকে ১৫৯ ভোট। এখানে ধানের শীষের ব্যবধান নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ২৬৩ ভোট।
ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০, পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানের পর নতুন দল এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামা তরুণ চিকিৎসক তাসনিম জারা ভোটারদের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছিলেন। তবে প্রাথমিক ফলাফলে ধানের শীষের শক্ত অবস্থানের সামনে তার লড়াই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।































