ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
হামে শিশুর মৃত্যু

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 18

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত শিশু সাউদার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করা হয়।

বাদীপক্ষের আইনজীবী জানান, মামলায় শিশুটির মৃত্যুর জন্য অবহেলার অভিযোগ আনা হয়েছে এবং আদালত বিষয়টি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন।

মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং প্রেস সচিব শফিকুল ইসলামকে আসামি করা হয়েছে।

আদালতের আদেশ এখনো ঘোষণা করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামে শিশুর মৃত্যু

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সর্বশেষ আপডেট ০৪:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬