ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।

মির্জা আব্বাসের দেশে ফেরার খবর পেয়ে সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের দেশে ফেরাকে কেন্দ্র করে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তার আগমনকে ঘিরে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির জানান দিতে চান তারা।

পরিবারের সদস্য ও বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন মির্জা আব্বাস। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও ছিলেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ মার্চ অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সময়ে মালয়েশিয়ায় তার চিকিৎসা চলে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সর্বশেষ আপডেট ১১:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬