ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআরইউ উদযাপন করল আন্তর্জাতিক নারী দিবস

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 177

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গনে র‌্যালির আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও ঢাকায় কর্মরত সাংবাদিকদের বৃহৎ সংগঠন- ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে র‍্যালি আয়োজন করা হয় এবং নারী সদস্যদের সম্মানে উপহার প্রদান করা হয়।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল- ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।

র‍্যালির আগে ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্নার সভাপতিত্বে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।

তিনি বলেন, “রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো আশঙ্কাজনকভাবে কম। এই পরিস্থিতি পরিবর্তন করতে হবে। কর্মস্থলসহ সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা যেন আর দেখতে না হয়- সেটাই হোক নারী দিবসের মূল অঙ্গীকার এবং প্রত্যয়।”

তিনি আরও বলেন, “নারী ও শিশুর ওপর চলমান সহিংসতা ও নির্যাতনের কালো অধ্যায় আমরা শেষ হতে চাই। এজন্য দেশের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরইউর আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন সাবেক নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী এবং প্রেসেঞ্জারের সিনিয়র সাংবাদিক জাহিদা পারভেজ ছন্দা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ডিআরইউর কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, সুমন চৌধুরী, মো. মাজাহারুল ইসলাম, ডেইলি সিটিজেন টাইমসের সম্পাদক নাজমুল আহমেদ তৌফিক, এম এ বাকী, এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক মাহফুজা মোসলেহী, আমার দেশ পত্রিকার এমরানা আহমেদ, হরলাল রায় সাগর প্রমুখ।

নারী দিবসের গুরুত্ব তুলে ধরে জাহিদা পারভেজ ছন্দা বলেন, “বর্তমান সময় শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করার সময়। উন্নত সমাজ মানে সকল নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা।”

সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, “নারীকে দুর্বল ভাবা বন্ধ করতে হবে। তাদের সুযোগ দিতে হবে, অধিকার দিতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাহলে সমাজ নিজেই পরিবর্তিত হবে। সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। এ বিষয়ে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে। তা না হলে নারীর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিআরইউ উদযাপন করল আন্তর্জাতিক নারী দিবস

সর্বশেষ আপডেট ০৯:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬