ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাসহ সব বাহিনী থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 168

নির্বাচন কমিশন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং সামনে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত নেওয়া হয়েছে। উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তিগুলোও উপনির্বাচনে যথাসম্ভব বেশি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন বলে জানান সানাউল্লাহ। তবে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমে যে প্রভাব পড়েছে, তা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। নির্বাচনের কারণে যাতে কোনো পরীক্ষা ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। ভোটগ্রহণের প্রশিক্ষণ, সমন্বয় ও দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন। এসব বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

নির্বাচন কমিশনার জানান, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষার সূচি থাকায় এ সময়ে নির্বাচন আয়োজনের সুযোগ সীমিত। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও ফেব্রুয়ারিতে রোজা এবং পরবর্তী সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিতে হবে। বাজেট পরিকল্পনাসহ প্রয়োজনীয় সমন্বয়ের কাজ শেষ করে কমিশন সভায় আলোচনা করে স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানানো হবে।

ইসি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন নিবন্ধিত ভোটার ভোট দেবেন। ভোটগ্রহণ হবে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ১৫২ জন কর্মকর্তা। তাঁদের মধ্যে ১৮৫ জন প্রিসাইডিং অফিসার, ৯৮৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং অফিসার রয়েছেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ২৯ সেপ্টেম্বর বাছাই এবং ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাসহ সব বাহিনী থাকবে

সর্বশেষ আপডেট ০৬:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬