ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যার ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 14

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করতে পারলে হত্যাকারীর পরিচয় গুপন এবং ৫৮ মিলিয়ন ডলারের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ইরান।

বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তজাতিক গণমাধ্মের প্রতিবেদনে বলা হয়েছে । ইরানের আইনসভায় এ বিষয়ে একটি বিল নিয়ে আলোচনা চলছে—এমন তথ্য সামনে এসেছে।

প্রস্তাবিত এই উদ্যোগকে ঘিরে মূল বিতর্ক তৈরি হয়েছে এর রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব নিয়ে। প্রতিবেদনে বলা হচ্ছে, আইনটি কার্যকর হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক পদক্ষেপে’ অংশ নেওয়া ব্যক্তিদের জন্য প্রায় ৫৮ মিলিয়ন ডলারের সমপরিমাণ পুরস্কারের কাঠামো তৈরি হতে পারে। যদিও বিষয়টি এখনো আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং চূড়ান্ত অনুমোদন পায়নি।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এমন প্রস্তাব মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করতে পারে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও জটিল পর্যায়ে পৌঁছানোর আশঙ্কাও দেখা দিচ্ছে।

অন্যদিকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই ধরনের বক্তব্য ও প্রস্তাব বাস্তব রাজনীতির চেয়ে বেশি প্রতীকী বার্তা বহন করতে পারে, যা আঞ্চলিক শক্তিগুলোর অবস্থানকে আরও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যার ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা ইরানের

সর্বশেষ আপডেট ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬