ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, মন্ত্রী দায় চাপালেন চালক-যাত্রীদের ওপর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 126

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় চালকের অসতর্কতা ও যাত্রীদের ঝুঁকিপূর্ণভাবে ট্রাকে ওঠাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন আইনত নিষিদ্ধ হলেও অনেকেই ঝুঁকি নিয়ে এসব ট্রাকে যাতায়াত করেন।

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রাথমিকভাবে এটি চালকের ভুল এবং যাত্রীদের অসচেতনতার ফল বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ভোরে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। ট্রাকটিতে রডের ওপর ত্রিপল বিছিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছিল বলে জানা গেছে।

মন্ত্রী বলেন, আহত যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে চালককে কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা গুরুত্ব দেননি। চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠে এসেছে।

শেখ রবিউল আলম জানান, বিষয়টি নিয়ে তিনি সেতুসচিবের সঙ্গে কথা বলেছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

তিনি বলেন, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন নিষিদ্ধ হলেও অনেক সময় মানুষ ঝুঁকি নিয়ে এসব যানবাহনে ওঠেন। কালিহাতীর ঘটনাতেও যাত্রীদের সচেতনতার ঘাটতি ছিল বলে মন্তব্য করেন তিনি।

সড়কে মনিটরিং ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ নিয়মিত নজরদারিতে থাকে। তবে গভীর রাতে বা ভোরে বোঝাই ট্রাকে যাত্রীরা উঠে পড়লে তা সব সময় নিয়ন্ত্রণ করা বাস্তবসম্মতভাবে কঠিন হয়ে পড়ে।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত নয়—এমন ট্রাক বা খোলা পণ্যবাহী যান এড়িয়ে চলা উচিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, মন্ত্রী দায় চাপালেন চালক-যাত্রীদের ওপর

সর্বশেষ আপডেট ০৭:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬