ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১৬ মাস ধরে স্বর্ণের মজুত বাড়াচ্ছে চীন, কেন?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 96

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছে চীন। টানা ১৬ মাস ধরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ কিনে মজুত বাড়িয়ে চলেছে।

শনিবার (৭ মার্চ) প্রকাশিত সরকারি তথ্যে দেখা যায়, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) গত ফেব্রুয়ারিতে আরও ৩০ হাজার ট্রয় আউন্স সোনা কিনেছে।

এতে দেশটির মোট স্বর্ণের মজুত দাঁড়িয়েছে ৭৪ দশমিক ২২ মিলিয়ন ফাইন ট্রয় আউন্সে। ২০২৪ সালের নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্রয় ধারা ২০২৬ সালেও অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক দেশই এখন নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছে।

বৈদেশিক মুদ্রা রিজার্ভের ঝুঁকি কমাতে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুত বাড়াচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় স্বর্ণকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা আরও বেড়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার প্রতি আউন্স পাঁচ হাজার ডলারের ওপরে উঠেছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা কিছুটা কমেছে। জানুয়ারিতে মোট নিট ক্রয় ছিল পাঁচ টন, যেখানে গত এক বছরে মাসিক গড় ছিল প্রায় ২৭ টন।

একই সময়ে পোল্যান্ড, রাশিয়া ও ভেনেজুয়েলার মতো কয়েকটি দেশ কিছু স্বর্ণ বিক্রিও করেছে।

তবে বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে ২০২৬ সালজুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ সংগ্রহ বাড়াতে পারে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিশ্লেষক মারিসা সালিম বলেন, বাজারের অস্থিরতা ও ছুটির মৌসুমের কারণে কিছু দেশ সাময়িক বিরতি নিলেও বৈশ্বিক উত্তেজনা কমার লক্ষণ না থাকায় স্বর্ণের মজুত বাড়ানোর প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টানা ১৬ মাস ধরে স্বর্ণের মজুত বাড়াচ্ছে চীন, কেন?

সর্বশেষ আপডেট ০৩:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬