ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টম হল্যান্ড-জেনডায়ার গোপন বিয়ে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 31

‘স্পাইডার-ম্যান’ সিনেমার সেটে পরিচয়, এরপর দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেম। অবশেষে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন হলিউডের জনপ্রিয় জুটি টম হল্যান্ড ও জেনডায়া।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার অডিশনে প্রথম দেখা হয় তাদের। পরে একই ফ্র্যাঞ্চাইজিতে পিটার পার্কার ও এমজে চরিত্রে অভিনয় করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে। শুরুতে সম্পর্কের গুঞ্জন থাকলেও দুজনই তা অস্বীকার করেছিলেন।

২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে গাড়ির ভেতর তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশের পর সম্পর্ক নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে নিয়ে পোস্টের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটে।

এরপর ২০২৩ সালে জেনডায়ার হাতে টম হল্যান্ডের নামের আদ্যক্ষর লেখা আংটি দেখা গেলে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৪ সালের শেষ দিকে তাদের বাগদানের খবরও সামনে আসে।

সম্পর্কের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে সতর্ক ছিলেন এই তারকা জুটি। ২০২৬ সালে অ্যাক্টরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ তাদের বিয়ের ইঙ্গিত দেন। পরে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টম হল্যান্ড-জেনডায়ার গোপন বিয়ে

সর্বশেষ আপডেট ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬