ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- সর্বশেষ আপডেট ১০:৫২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 19
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তাকে বারোবাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে এখনো তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে মরদেহ হস্তান্তরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর যশোর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আইনগত পরবর্তী ব্যবস্থা রেলওয়ে পুলিশই নেবে।
































