ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহিদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 37

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আহমেদ আযম খান।

​বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকাল ৬:০১ মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই শহিদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, “আজকের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম শাহাদাত বরণ করেন আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ এবং চট্টগ্রামের কৃতি সন্তান ওয়াসিম আকরাম। ফ্যাসিবাদী সরকারের বুলেটে যখন তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তারপর থেকেই এই আন্দোলন এক সর্বাত্মক ও ব্যাপক রূপ লাভ করে। যার ফলশ্রুতিতে গত ৫ই আগস্ট পুরো জাতির অংশগ্রহণে আমরা চূড়ান্ত সফলতা লাভ করি এবং ফ্যাসিবাদের পতন ঘটে।”

​তিনি আরও বলেন, “আজকের এই দিনটিকে আমরা যুগ যুগ ধরে স্মরণ করবো। ১৬ই জুলাইসহ পুরো জুলাই গণঅভ্যুত্থান আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার মূল প্রেরণা। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার একটি নির্বাচিত ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছে। ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ভর করে আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।”
​শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের সকল স্তরের মানুষকে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই শহিদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

সর্বশেষ আপডেট ০৪:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬