ঢাকা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মসজিদে ঈদের পাঁচ জামাতের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 251

বায়তুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ

চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ) বা শনিবার (২১ মার্চ)। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, জামাতগুলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে থাকবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাতে ইমাম হবেন উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে দায়িত্ব পালন করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী, এবং পঞ্চম ও শেষ জামাতে ইমাম হবেন মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

সব জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিপুলসংখ্যক মুসল্লির জন্য সুশৃঙ্খলভাবে জামাত আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় মসজিদে ঈদের পাঁচ জামাতের সময়সূচি

সর্বশেষ আপডেট ০৪:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬