ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে ইরানের পক্ষে রাশিয়া-চীন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 259

মধ্যপ্রাচ্যে টানা ১৪ দিন ধরে চলমান সংঘাতের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন। ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব তুললেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেই উদ্যোগে বাধা দেয় এই দুই পরাশক্তি।

শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে। তবে রাশিয়া ও চীন এর বিরোধিতা করে। বৈঠকে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে।

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয়। রাশিয়া ও চীন তা ঠেকানোর চেষ্টা করলেও ভোটাভুটিতে ব্যর্থ হয়। ১১–২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব গৃহীত হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে বিশ্বনিরাপত্তার স্বার্থে নেওয়া পদক্ষেপে বাধা দিচ্ছে। তিনি বলেন, ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক পরিদর্শনের পূর্ণ সুযোগ দিচ্ছে না।

তবে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই অভিযোগকে অযথা আতঙ্ক বলে উল্লেখ করেন। তার দাবি, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর অজুহাত তৈরি করতেই যুক্তরাষ্ট্র পরিস্থিতি উত্তপ্ত করছে।

চীনের প্রতিনিধি ফু ছংও সংকটের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করে বলেন, একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা আর অন্যদিকে শক্তি প্রয়োগ করা—এই দ্বিচারিতা কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করছে।

অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন জানিয়ে বলে, আন্তর্জাতিক উদ্বেগের যথাযথ জবাব না দেওয়ায় ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা ছাড়া আর কোনো পথ নেই।

বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি সবসময়ই শান্তিপূর্ণ এবং নতুন কোনো নিষেধাজ্ঞা ইরান মেনে নেবে না।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। প্রথম হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয় বলে জানা যায়। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘে ইরানের পক্ষে রাশিয়া-চীন

সর্বশেষ আপডেট ০৪:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬