জাইমাকে নিয়ে বিতর্কিত পোস্ট, কলেজছাত্র আটক

- সর্বশেষ আপডেট ০৯:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 122
পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়।
ঘটনার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিল আহমেদ (২২) নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে স্থানীয় বিএনপি নেতার করা মামলার ভিত্তিতে সাইবার সুরক্ষা আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করেন, যেখানে জাইমা রহমানকে ঘিরে ব্যঙ্গাত্মক লেখা যুক্ত ছিল। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযুক্ত শাকিল ঢাকার একটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় এক বাসিন্দার ছেলে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নেয়।
দেবীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, পোস্টটি যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে এবং মামলার ভিত্তিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।































