ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনস্বাস্থ্য সুরক্ষায় বাজেটে তামাক কর বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 360

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি করে জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যখাত সংস্কারে তামাকের সহজলভ্যতা কমাতে দাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

শনিবার (১৬ মে) রাজধানীর ডেইলি স্টার ভবনের কাজী আজিমুর রহমান কনফারেন্স হলে “জনস্বাস্থ্য সুরক্ষায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের কার্যকর দাম ও কর বৃদ্ধির প্রয়োজনীয়তা” শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা একথা বলেন।

গোলটেবিল বৈঠক আয়োজন করেছে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) ও তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট)।
বৈঠকে সভাপতিত্ব করেন উবিনীগের নির্বাহী পরিচালক ও অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি ছিলেন বিলকিস ইসলাম এমপি এবং ডা. মাহমুদা আলম মিতু এমপি ।

সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. আবু মোহাম্মদ জাকির হুসেইন, সভাপতি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, ড. শরীফ মোশাররফ হোসেন, অধ্যাপক এবং চেয়ারম্যান অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ডিন, স্টামফোর্ড ইউনিভাসিটি, বাংলাদেশ, ড. মো: সহিদুল ইসলাম, সাবেক সদস্য, গ্রেড ১, জাতীয় রাজস্ব বোর্ড, মাশিয়াত নূর প্রাপ্তি, সিনিয়র রিসার্চ এসোসিয়েট, বিআইজিডি, তাসলিমা আখতার, লেকচারার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট-এর অধ্যাপক ও পরিচালক ড. শাফিউন নাহিন শিমুল।

মূল প্রবন্ধে ড. শাফিউন নাহিন শিমুল বলেন, ২০২১-২০২৩ সময়ে নিত্যপণ্যের তুলনায় সিগারেটের দাম খুব কম বেড়েছে। চিনি, আলু ও আটার দাম ৭৫-৮৯ শতাংশ বাড়লেও মধ্যম স্তরের সিগারেটের দাম বেড়েছে মাত্র ৬.৩৫ শতাংশ। ফলে নিত্যপণ্যের তুলনায় সিগারেট আরও সস্তা হয়ে পড়ছে।

বক্তারা বলেন, বাংলাদেশে তামাক ব্যবহারের হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ৩৫.৩ শতাংশ। তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে এবং তামাক ব্যবহারের ফলে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। বিপরীতে, তামাকখাত থেকে সরকারের রাজস্ব আয় মাত্র প্রায় ৪১ হাজার কোটি টাকা।

বৈঠকে বক্তারা বলেন, নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট সহজলভ্য হওয়ায় তরুণ ও স্বল্প আয়ের জনগোষ্ঠী সহজেই তামাকে আসক্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকা সিগারেটের মূল্য ন্যূনতম ১০০ টাকা নির্ধারণ, উচ্চ স্তরে ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরে ২০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। একইসাথে সকল স্তরে প্রতি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব তুলে ধরেন। এর পাশাপাশি ধোঁয়াবিহীন তামাক পণ্যেও কার্যকর কর বৃদ্ধি ও দাম বৃদ্ধির প্রস্তাব করেন উপস্থিত বক্তারা।

আলোচকরা আরও বলেন, প্রস্তাবিত তামাক কর সংস্কার বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আয়ও প্রায় ৪৪ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৮৫ হাজার কোটি টাকার বেশি হবে বলে তারা উল্লেখ করেন। যা বর্তমান বৈশ্বিক টালমাটাল পরিস্থিতি সামাল দিতে কাজে দেবে। তাই আগামী বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কার্যকর তামাক কর ও মূল্যবৃদ্ধির পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

উক্ত গোলটেবিল বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, তামাক বিরোধী কর্মী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনস্বাস্থ্য সুরক্ষায় বাজেটে তামাক কর বাড়ানোর আহ্বান

সর্বশেষ আপডেট ০৭:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬