শিরোনাম
জনতার ভালোবাসায় কৃতজ্ঞ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 121
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দুপুরে গুলশানের বাসভবন থেকে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করতে যান।
নামাজের আগে তার বাসভবনের বাইরে জনতার ভিড় জমে। গাড়ি থামিয়ে তিনি উপস্থিতদের সঙ্গে আলাপ করেন, তাদের পরিচয় জানতে চান। জনতার মধ্যে কেউ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনার সঙ্গে আছি।’ এর উত্তরে তারেক রহমান বলেন, ‘আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।’
এরপর তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতে সরকার গঠনের পথে রয়েছে। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছেন এবং দল ইতিমধ্যেই ঘোষণা করেছে, সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
Tag :
জনতা# ভালোবাসা#



































