ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 158

সমাজকল্যাণমন্ত্রী

দেশব্যাপী সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করতে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছে সরকার। আগামী চার বছরে পর্যায়ক্রমে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ফ্যামিলি কার্ড–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন। পাইলট প্রকল্প সফলভাবে শেষ হওয়ার পরই জাতীয় পর্যায়ে এটি চালু করা হচ্ছে।

তিনি বলেন, প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্তি এবং অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে নিয়মিত তথ্য যাচাই ও হালনাগাদ করা হবে। ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ পদ্ধতির মাধ্যমে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য নিয়মিত সংশোধন করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, ধর্ম, জাতিগোষ্ঠী বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে সুবিধা দেওয়া বা বঞ্চিত করা হবে না। একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, উদ্বোধনের পর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে তথ্য সংগ্রহ শুরু হবে। নতুন প্রশ্নমালা ও অনলাইনভিত্তিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ পরিচালিত হবে।

সরকারের আশা, পরিবারের নারী সদস্যদের হাতে আর্থিক সহায়তা পৌঁছালে তা শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম, সেলাই এবং হাঁস-মুরগি পালনের মতো উৎপাদনশীল কাজে ব্যয় হবে। এতে নারীর ক্ষমতায়নের পাশাপাশি গ্রামীণ দারিদ্র্য কমাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

মন্ত্রী জানান, দেশের ৫৬টি এলাকায় পরিচালিত পাইলট প্রকল্পে ইতিবাচক ফল পাওয়া গেছে। যশোর ও নেত্রকোনার দুটি এলাকায় কিছু ত্রুটি ধরা পড়লেও তা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। বাকি এলাকাগুলোতে ত্রুটির হার ৩ শতাংশেরও কম ছিল।

তিনি আরও বলেন, কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পৃথক তদারকি ব্যবস্থা থাকবে। একই ব্যক্তি যাতে একাধিক সামাজিক ভাতা বা সুবিধা না পান, সে বিষয়েও তথ্য যাচাই করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতি প্রধানমন্ত্রী নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। গণমাধ্যমে কোনো ত্রুটি বা দুর্বলতার তথ্য উঠে এলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চার বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

সর্বশেষ আপডেট ০৪:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬