ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে বন্ধের দিনে মাদরাসার বেঞ্চ বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০২:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 105

চরফ্যাশনে বন্ধের দিনে মাদরাসার বেঞ্চ বিক্রি

ভোলার চরফ্যাশনে কুতুবগঞ্জ মাজিদিয়া দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক মো. জাহাঙ্গীর ও লাইব্রেরিয়ান মো. মহিবুলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। মাদরাসা বন্ধের দিনে টেবিল, চেয়ার ও হাই বেঞ্চ বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ও মহিবুলের বিরুদ্ধে নিয়মিত মাদরাসায় উপস্থিত না থাকা, প্রাতিষ্ঠানিক ফান্ডের অর্থ আত্মসাৎ, পাঠদানে অবহেলা এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এছাড়া মাদরাসার ব্যবস্থাপনা কমিটিকে না জানিয়ে বন্ধের দিনে প্রতিষ্ঠানের আসবাব বিক্রি করার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ডে মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না দাবি করে তিনি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে কম্পিউটার শিক্ষক মো. জাহাঙ্গীর ও লাইব্রেরিয়ান মো. মহিবুল বলেন, মাদরাসার টেবিল ও হাই বেঞ্চ বিক্রির জন্য সুপার মাহাবুবা আক্তার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। কমিটির প্রধান ছিলেন সহ-সুপার মাওলানা জামাল উদ্দিন এবং তারা দুজনও ওই কমিটির সদস্য ছিলেন।

মহিবুল বলেন, ৩৪টি হাই বেঞ্চ প্রতিটি ১ হাজার ৫ টাকা এবং চারটি টেবিল ৭০০ টাকা করে বিক্রি করা হয়েছে। এগুলো বিক্রির জন্য কমিটি গঠন করা হয়েছিল। এর বাইরে তারা কিছু জানেন না বলে দাবি করেন তিনি।

তবে সহ-সুপার মাওলানা জামাল উদ্দিন বলেন, তিনি আসবাব বিক্রির ব্যবস্থাপনা কমিটির প্রধান ছিলেন। কিন্তু তাকে না জানিয়ে ওই দুই শিক্ষক মাদরাসা বন্ধের দিনে টেবিল ও হাই বেঞ্চগুলো বিক্রি করে দিয়েছেন।

অভিযোগটি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবীকে দায়িত্ব দিয়েছেন ইউএনও। সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি মাদরাসায় গিয়ে সরেজমিন তদন্ত করেন।

তদন্ত কর্মকর্তা মো. নুর নবী বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, মাদরাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে বন্ধের দিনে মাদরাসার বেঞ্চ বিক্রি

সর্বশেষ আপডেট ০২:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬