ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 25

ড্রেনে পড়ে নারী নিহত

গাজীপুর মহানগরীতে বিআরটি প্রকল্পের একটি ঢাকনাবিহীন অরক্ষিত ড্রেনে পড়ে নাজমা খাতুন (৪২) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে মহানগরের ভোগড়া বাইপাস এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার লাংগলঝাড় এলাকার আব্দুল বারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে গাজীপুরে মুষলধারে বৃষ্টি হলে ভোগড়া বাইপাস সংলগ্ন মহাসড়ক, ফুটপাত ও চারপাশের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এ সময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির নিচে তলিয়ে থাকা ঢাকনাবিহীন একটি গভীর ড্রেনে হঠাৎ পড়ে নিখোঁজ হন নাজমা। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারী বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। ওই স্থানে সড়কের পাশে চলমান বিআরটি (BRT) প্রকল্পের একটি ড্রেনের ঢাকনা খোলা থাকলেও তা বৃষ্টির পানিতে ডুবে থাকায় পথচারী নারী টের পাননি। নিহতের পরিচয় শনাক্তের পর গাজীপুরে তার কোনো নিকটাত্মীয়কে খুঁজে না পাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে। বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারী নিহত

সর্বশেষ আপডেট ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬