গাইবান্ধার মাদকে বাঁধা দেওয়ায় হামলা

- সর্বশেষ আপডেট ০৯:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 288
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনকালে হাতেনাতে ধরার প্রতিবাদে দুই যুবক রাসুদেব সরকার ও লিয়ন মিয়া ওরফে মুন্নার বিরুদ্ধে হামলা, মারপিট এবং টাকা ছিনতাইকাণ্ডের অভিযোগ উঠেছে।
রবিবার (৮ মার্চ) সকালে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান পৌরশহরের জামালপুর গ্রামের সাদেক আলীর ছেলে দুলাল সরকার।
ভুক্তভোগী দুলাল সরকারের অভিযোগ অনুযায়ী, রাসুদেব সরকার মহেশপুর গ্রামের অপূর্ব সরকারের ছেলে এবং লিয়ন মিয়া ওরফে মুন্না নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। তারা শহরের লিপি হোটেল সংলগ্ন ফ্লেক্সি ও বিকাশের দোকান দিয়ে নিয়মিত মাদক বিক্রি করে আসছে। স্থানীয়দের কাছে তাদের কর্মকাণ্ড অসামাজিক ও ভয়ঙ্কর হিসেবে পরিচিত।
দুলাল সরকার জানান, শনিবার (৭ মার্চ) বিকেলে দোকানের পিছনে কিছু মাদকসেবীকে হাতেনাতে ধরে রাখার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে রাসুদেব সরকার ও লিয়ন মিয়া ওরফে মুন্না তাঁকে এলোপাতারী মারপিট করে। এ সময় দুলালের পকেটে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। দুলালকে উদ্ধার করতে আশেপাশের লোকজন ছুটে আসলেও হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুলাল সরকার সংবাদ সম্মেলনে বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিতির মাধ্যমে দুলাল সরকারের দাবি, “মাদক সেবন ও বিক্রির মতো অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে সক্রিয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রয়োজন, যাতে স্থানীয় জনগণ নিরাপদে জীবনযাপন করতে পারে।”



































