ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল পুনঃখনন কাজের উদ্বোধন শিবপুরে

বশির আহমেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 251

নরসিংদীর শিবপুরে সৈকারচর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারি উদ্যোগে দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়ভাবে এ কাজ শুরু হলো, যেখানে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনরায় খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রবিবার সকালে যোশর ইউনিয়নের কাজিয়ারা ব্রিজ এলাকা থেকে সৈকারচর হয়ে আড়িয়ালখা নদী পর্যন্ত এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুর এলাহী। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া) এবং যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন।

এছাড়া শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব বৈরাগী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সী, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন শিবপুরে

সর্বশেষ আপডেট ০৬:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬