ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ০১:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 91

খাগড়াছড়িতে নিউটন চাকমা (৪৭) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) সকালে জেলা সদরের আকবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিউটন রাঙ্গামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। নিহত নিউটন আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা জানান, সকালে নিউটনসহ সংগঠনের দুই সদস্য আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল অস্ত্রধারী এসে অতর্কিতভাবে গুলি ছুড়ে পালিয়ে যান। এ সময় অপরজন পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিউটন মারা যান।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

সর্বশেষ আপডেট ০১:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬