ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 114

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। আর দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। বুধবার (৯ এপ্রিল) গতকাল পরিচালনা পর্ষদের বৈঠক শেষে একথা জানান তিনি।

তামিম বলেন, আমরা প্রথম শ্রেণির ছেলে ও মেয়ে ক্রিকেটারদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কিছু বিষয় দেখে আমি নিজেও বিস্মিত। নারী ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে আগে খুবই কম ম্যাচ ফি পেতেন, একসময় যা ছিল মাত্র এক হাজার টাকা, পরে তা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

এটি কোনোভাবেই যথাযথ ছিল না। অথচ তারা টি-টোয়েন্টি, ওয়ানডে এবং দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলেন। আমরা যেটা অনুমোদন দিয়েছি, বলব না এটা খুব ভালো। কিন্তু এটা তুলনামূলক ভালো। কারণ, সবকিছু বাড়ানোর একটি সীমাবদ্ধতা আছে।

জানা গেছে, এখন থেকে নিগার সুলতানারা তিন থেকে চার দিনের প্রতিটি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পাবেন। ওয়ানডেতে পাবেন ১৫ হাজার টাকা করে। টি-টোয়েন্টি খেললে পাবেন ১০ হাজার টাকা করে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করেছে ক্রিকেট বোর্ড।

জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে কিছুটা পার্থক্য রাখতে এর বেশি বাড়ানো হয়নি বলেই মন্তব্য করেন তামিম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম

সর্বশেষ আপডেট ০১:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬