কোমর জড়িয়ে রাজ-সমান্থা, নতুন গুঞ্জন

- সর্বশেষ আপডেট ০১:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 117
বলিউডে ফের নতুন প্রেমের গুঞ্জন। অভিনেত্রী সমান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমরু-কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে নানান আলোচনা। সম্প্রতি এক অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, কোমর জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতেই জল্পনা আরও জোরালো হয়েছে।
খবর, ভিডিও ও ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের ধারণা— সম্পর্কের ‘নতুন অধ্যায়’শুরু করেছেন এই জুটি। কেউ লিখেছেন, “ফ্যামিলি ম্যান”-এর পর হয়তো এবার সত্যিই ফ্যামিলি গড়ছেন রাজ আর সমান্থা!”
এদিকে সমান্থা নাকি নিজেই সমাজমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, তিনি কিছু “সাহসী সিদ্ধান্ত” নিতে চলেছেন। তার একটি নাকি তাঁর অভিনয় জীবনকে ঘিরে, কিন্তু বাকিগুলো নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে তাঁর ভক্তরা ‘দুয়ে দুয়ে চার’করে ফেলেছেন অনেক আগেই।
রাজ-সমান্থার পরিচয় পুরনো। তাঁরা একসঙ্গে কাজ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’এবং ‘সিটাডেল: হানি বানি’সিরিজে। তখন থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে গুঞ্জন শুরু হয়। এবার এক পারিবারিক অনুষ্ঠানে পাশাপাশি দেখা যাওয়ায়, সেই গুঞ্জনে যেন নতুন মাত্রা যোগ হলো।
তবে এ বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিক মন্তব্য করেননি।





































