কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার মাথায় গুলি
- সর্বশেষ আপডেট ০১:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 68
কুষ্টিয়ার মিরপুরে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সদরপুর বাজারে নিজস্ব তামাক গুদামে বসেছিলেন শফিকুল ইসলাম আজম। হঠাৎ করে কাছে এসে তাকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।




































